• লিড নিউজ
  • জাতীয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশের বন সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা, জ্ঞান বিনিময় এবং বিনিয়োগ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ-এর সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ অভিমত ব্যক্ত করেন।
‎
‎মন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পানি ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, সুন্দরবন সংরক্ষণ কার্যক্রম জোরদারকরণ এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
‎
‎ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ জলবায়ু
‎সহনশীলতা, সবুজ ক্যাম্পাস উদ্যোগ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ শিক্ষা খাতে সহযোগিতা আরও সুসংহত ও সম্প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেন। তিনি ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার (MAB)’ এবং ‘ক্লাইমেট স্মার্ট এডুকেশন সিস্টেম ইনিশিয়েটিভ (CSESI)’–এর আওতায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়েও আলোচনা করেন।
‎
‎তিনি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুদৃঢ়করণ, যৌথ উদ্যোগ সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
‎
‎বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) এবং ইউনেস্কো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo