• লিড নিউজ
  • জাতীয়

উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সদস্যদের (এমপি) নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ করে দিচ্ছে সরকার। মঙ্গলবার জাতীয় সংসদে এ কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এই ব্যবস্থা নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিরোধী দল। ধন্যবাদ জানিয়ে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সব সংসদ সদস্যের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা করার দাবি জানান। তার এ বক্তব্যে টেবিল চাপড়ে সমর্থন জানান অনেকে।

গত ৩১ মার্চ নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বসার জায়গা করে দেওয়ার দাবি জানিয়েছিলেন এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান।

আজ সংসদ অধিবেশনের একপর্যায়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে ফ্লোর নিয়ে বলেন, সংসদ সদস্যদের একটি সম্মানজনক খবর দেওয়ার জন্য তিনি দাঁড়িয়েছেন। দীর্ঘদিন সংসদ সদস্যদের একটা দাবি ছিল যে উপজেলা পরিষদে গেলে তাদের বসার কোনো জায়গা থাকে না। তারা কোথাও বসতে পারেন না।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, এ ব্যাপারে কয়েক দিন আগে একজন সংসদ সদস্য দাবি করলে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরামর্শক্রমে সরকারি আদেশ জারি করা হয়েছে। প্রতিটি উপজেলা পরিষদের দোতলায় অ্যাটাচ বাথরুম, আসবাবসহ সংসদ সদস্য, মন্ত্রীদের বসার জন্য একটি কক্ষ প্রস্তুত করে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এই কক্ষের নামটি হবে ‘পরিদর্শন কক্ষ’। কারণ, সংসদ সদস্যের নামে কক্ষ বরাদ্দ দেওয়ার বিধান নেই। সংসদ সদস্যরা ওখানে বসে প্রয়োজনীয় কার্যক্রম এবং সাধারণ মানুষের সঙ্গে দেখা–সাক্ষাৎ এবং সময় ব্যয় করতে পারবেন। কোনো সংসদীয় আসনে একাধিক উপজেলা থাকলে সব উপজেলায় ওই সংসদ সদস্যের অফিস থাকবে, তিনি বসতে পারবেন।

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo