• লিড নিউজ
  • জাতীয়

‎বাণিজ্য, এফটিএ ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের আলোচনা ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাণিজ্য সম্পর্ক অগ্রগতি, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা শুরু এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা করেছে। বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যৎমুখী অংশীদারিত্বে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
‎
‎ব্রাসেলসে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ভাইস প্রেসিডেন্ট কায়া কালাসের সঙ্গে আলোচনা করেন।
‎
‎বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং শ্রমমানসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
‎
‎উভয় পক্ষ বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) উত্তরণ-পরবর্তী পরিস্থিতি তুলে ধরে বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেয়।
‎
‎এছাড়া বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে এফটিএ এবং বিনিয়োগ সুরক্ষা চুক্তি (আইপিএ) আলোচনার সূচনা নিয়েও আলোচনা হয়।
‎
‎বৈঠকে নতুন বাংলাদেশ-ইইউ অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) স্বাগত জানিয়ে এটিকে ভবিষ্যৎমুখী সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ কাঠামো হিসেবে উল্লেখ করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo