• লিড নিউজ
  • জাতীয়

হরমুজ পার হতে ইরানের সহায়তা চাইল বাংলাদেশ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজগুলোকে নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে দেওয়ার জন্য ইরানের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তুরস্কে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বৈঠকে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের নিরাপদ পারাপারে ভূমিকা নিতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

খলিলুর রহমান বলেন, হরমুজ পার হওয়ার অনুমতি পাওয়া ছয় দেশের মধ্যে বাংলাদেশকে যখন অন্তর্ভুক্ত করেছিল ইরান, তখন আমরা ধন্যবাদ জানিয়েছি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে খোঁজখবর নেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী। রোববার রাতেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বলেন, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও এ বিষয়ে ইরানের যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখবেন দুই নেতা।

ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলা যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ ওই সমুদ্রপথ ধরে বাংলাদেশি জাহাজ চলাচলের অনুমতি মিললেও ‘বাংলার জয়যাত্রা’ কয়েকবার চেষ্টা করেও সেটি পার হতে পারেনি।

সবশেষ বাংলাদেশ সময় শুক্রবার গভীর রাতে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে রওনা হয়ে হরমুজ প্রণালির একেবারে কাছে গিয়েও সেটি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’। ইরানি নৌবাহিনীর ‘অনুমতি’ না মেলায় জাহাজটি আগের অবস্থান মিনা সাকার বন্দর এলাকায় ফিরে আসে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত ৫ এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালির রাহিমি জাহানাবাদির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিল।

ওই বৈঠকে ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের পাশাপাশি অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশগামী একটি জাহাজের নিরাপদ পারাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। রাষ্ট্রদূত বলেছিলেন, ইরানের যথাযথ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তালিয়া কূটনৈতিক সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ও উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে উপসাগরীয় অঞ্চলের ক্রমপরিবর্তনশীল পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উভয়পক্ষ মতবিনিময় করেছে।

সবপক্ষের সংযম এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের উপর গুরুত্বের কথা তুলে ধরে চলমান পরিস্থিতিতে বাংলাদেশের অব্যাহত ও ভারসাম্যপূর্ণ অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ‘গঠনমূলক অবস্থানকে’ সাধুবাদ জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলকে পরস্পরের জন্য সুবিধাজনক সময়ে তেহরান সফরের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সূত্র ধরে যুদ্ধ শুরুর পর থেকে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও সোমবার তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানের রাষ্ট্রদূতও চলমান সংকটে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানকে সাধুবাদ জানিয়েছিলেন এবং টার্গেটেড হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি।

খামেনির স্মরণে ইরান দূতাবাসে খোলা শোক বইয়ে সই করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে ইরানে পাঠানো হয়েছে জরুরি চিকিৎসা সামগ্রী।

ইরান থেকে আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশির ফেরার ব্যবস্থা করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে ধন্যবাদও দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিল।

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo