• লিড নিউজ
  • খেলাধুলা

তানজিদ-শান্তর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে জয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেছেন তানজিদ হাসান। বাংলাদেশ দলের এই ওপেনার ৩৩ বলে৬টি চার আর তিন ছক্কায় অর্ধশতক পূর্ণ করেন। আগের ম্যাচে মাত্র ২ রানে আউট হলেও আজ সিরিজ বাঁচানোর ম্যাচে দায়িত্বশীল ব্যাটিং করছেন তামিম।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নাহিদ রানার গতির মুখে পড়ে ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন নিক কেলি। বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে মাত্র ৩২ রানে ৫ উইকেট শিকার করেন।

গত শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে ২৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ২২১ রানেই অলআউট হয় বাংলাদেশ। ২২ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড।

আজ সোমবার সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। বোলিংয়ে দারুণ পারফরম্যান্স করেছেন নাহিদ রানা ও শরিফুলরা। এখন ব্যাটিং ভালো হলেই সিরিজে সমতায় ফিরতে পারবে বাংলাদেশ। 

আজ নিউজিল্যান্ডকে ১৯৮ রানে গুঁড়িয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে যায় বাংলাদেশ। দলীয় মাত্র ২১ রানেই সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান ও তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা সৌম্য সরকার।

তাদের বিদায়ের পর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাঙলাদেশেল সংগ্রহ ২০ ওভারে ১২৪/২ রান। ৬৭ ও ৩২ রানে অপরাজিত আছেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo