• লিড নিউজ
  • জাতীয়

অতীত সরকারগুলোর ব্যর্থতায় সারাদেশে হামের ভীতিকর পরিস্থিতি: স্বাস্থ্যমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অতীত সরকারগুলোর ব্যর্থতায় সারাদেশে হাম নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, আগের অগণতান্ত্রিক ও অনির্বাচিত সরকার এই টিকা কর্মসূচি পরিচালনায় ব্যর্থ হয়েছে। সর্বশেষ ২০২০ সালে হাম-রুবেলার টিকা দেয়া হয়েছে। তাই এই প্রাদুর্ভাব।
‎
‎সোমবার (২০ এপ্রিল) সকালে জিন্দাপার্কে সারাদেশে হাম ও রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
‎
‎স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের ব্যর্থতার কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে। সাম্প্রতিক এই প্রাদুর্ভাবের সময়ও দেশ প্রস্তুত ছিল না। আমাদের টিকার মজুত ছিল না। বর্তমানে ইউনিসেফ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।
‎
‎তিনি আরও বলেন, বর্তমানে মায়েরা নিয়মিত নানা কারণে বাচ্চাদের বুকের দুধ খাওয়ান না। এ কারণেই শিশুরা হামসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে। এতে করে বাচ্চাদের শরীরে পুষ্টির জন্য আলাদা করে ভিটামিন-এ ক্যাপসুল দিতে হচ্ছে। ওষুধ দিয়ে শিশুদের সুস্থ করা সম্ভব না। মায়েদেরও এ বিষয়ে সতর্ক থাকতে হবে বলে পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo