• লিড নিউজ
  • খেলাধুলা

‘এই পারফরম্যান্সে দলে জায়গা পাওয়ার যোগ্য নই’

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেছেন, বর্তমানে আমার যে পারফরম্যান্স তাতে টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার যোগ্য আমি নই।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে ৭ ম্যাচে রিজওয়ানের সংগ্রহ মাত্র ১০৭। ওপেনার হিসেবে খেলা রিজওয়ান যে প্রত্যাশা মেটাতে পারেননি, সেটা তো পরিসংখ্যানেই স্পষ্ট।

গতকাল রিজওয়ানকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন, ‘সালমান আলী আগা বলেছেন আগামী বছরের বিশ্বকাপের জন্য তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিরতি নেবেন অথবা প্রয়োজন হলে পুরোপুরি ছেড়ে দেবেন। আপনিও কি মনে করেন যে টি-টুয়েন্টি ক্রিকেট অনেক দূরে এগিয়ে গেছে এবং এখন তরুণদের সুযোগ দেওয়া উচিত?’

এই প্রশ্নের জবাবে রিজওয়ান বলছেন, ‘বিগ ব্যাশে খেলার সময় যখন দল নির্বাচন করা হচ্ছিল, আমি পরিষ্কারভাবে বলেছিলাম পারফরম্যান্সের ভিত্তিতে আমি পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য নই। কিন্তু আমি সেই একই ব্যক্তি, যাকে আপনারা বলেছিলেন যে সে ছক্কা মারতে পারে না।’

৩৩ বছর বয়সী রিজওয়ান আরও বলেন, ‘আমরা মানুষ। আমি আপনাদের বলেছি আমার পারফরম্যান্স ভালো নয়, আমি ভুল করেছি। কিন্তু তার মানে এই নয় যে আমি মনোবল হারিয়ে ফেলব এবং আপনাদের সামনে অলস বসে থাকব।’

পাকিস্তানের হয়ে ১০৬ টি–টোয়েন্টি ম্যাচ খেলা রিজওয়ান বলেন, ‘যদি আমার মধ্যে সামর্থ্য থাকে, তবে আমি সুযোগ পাব। আর যদি সামর্থ্য না থাকে, তবে আগেও আমি আমার পাকিস্তান দলের অধিনায়কদের বলেছি আমার পরিবর্তে অন্য কাউকে নিতে।’

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo