• শিক্ষা

রাবির ‘সি’ ইউনিটের ফল ত্রুটিতে অকৃতকার্য শতাধিক শিক্ষার্থী

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে ত্রুটির অভিযোগ উঠেছে। নির্ধারিত পাশ নাম্বার পেলেও কারিগরি ভুলে শতাধিক শিক্ষার্থীকে অকৃতকার্য দেখানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি স্বীকার করেছে।

ভুক্তভোগীরা জানিয়েছেন, ‘সি’ ইউনিটে বিজ্ঞান ও অবিজ্ঞান (মানবিক ও ব্যবসায় শিক্ষা) উভয় শাখার জন্য পাশ নাম্বার নির্ধারিত ছিল ৪০। অবশ্য বিজ্ঞান শাখার ক্ষেত্রে আবশ্যিক ও ঐচ্ছিক অংশে পৃথক শর্ত ছিল। তবে প্রকাশিত ফলাফলে অবিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রেও বিজ্ঞান শাখার শর্ত প্রয়োগ করা হয়েছে। এতে কয়েকশ শিক্ষার্থী পাস নাম্বার পেলেও অকৃতকার্য হিসেবে ফলাফলে নাম আসেনি।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী হুমায়রা আক্তার লিজা জানান, তিনি ৫৪ দশমিক ৫০ নম্বর পেলেও ফেল দেখানো হয়েছে।

তিনি বলেন, পাশ করলে আমি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারতাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভুল আমার বড় ক্ষতির কারণ হয়েছে।

একইভাবে খেলোয়াড় কোটায় আবেদনকারী শেখ সাইফুজ্জামান ৪৬ দশমিক ৫০ নাম্বার পেলেও অকৃতকার্য দেখানোয় সাক্ষাৎকারের ডাক পাননি বলে অভিযোগ করেছেন তার বাবা আকরামুজ্জামান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ছাইফুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি জেনেছি। কারিগরি ত্রুটির কারণে কয়েকশ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট ইউনিটের।

‘সি’ ইউনিটের কো-অর্ডিনেটর ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গোলাম মর্তুজা জানান, সমস্যাটি সমাধানে একটি সভা ডাকা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, আগামী রোববার (১৯ এপ্রিল) এ বিষয়ে জরুরি সভা হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo