• লিড নিউজ
  • জাতীয়

‎মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি হিসেবে স্বীকৃতি পেলেও গত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎শুক্রবার (১৭ এপ্রিল) যুব নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জেসিআই কার্নিভালে এ কথা বলেন তিনি।
‎
‎মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি। তবে গত ৫৬ বছরে খুব একটা ভালো করতে পারিনি আমরা। দেশের মাথা পিছু আয় ও জিডিপি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এখনও প্রায় ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং অনেকেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।
‎
‎তবে নানা খাতে দেশের বিভিন্ন অগ্রগতির দিক তুলে ধরে খাদ্য ঘাটতি থেকে উত্তরণে বাংলাদেশ সক্ষম হওয়ায় আশাবাদও প্রকাশ করেন তিনি।
‎ 
‎এসময় তরুণদের মধ্যে একটি অংশের স্বউদ্যোগে ব্যবসা ও কৃষিভিত্তিক খামার প্রতিষ্ঠাকে দেশের জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন মির্জা ফখরুল।
‎ 
‎তিনি বলেন, তরুণদের একটি বিরাট অংশ স্বউদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হচ্ছে, কৃষি খামার দিচ্ছে। তা অবশ্যই ইতিবাচক। তরুণদের জন্য কাজ করছে জেসিআই, যা প্রশংসনীয়।
‎ 
‎তিনি আরও বলেন, বড় কিছু করতে হলে স্বপ্ন দেখতে হয়, যে নতুন স্বপ্ন দেখেছিলেন জিয়াউর রহমান। আমিও স্বপ্ন দেখি যে, আমরা পারব। আমি আশাবাদী মানুষ। এই দেশটা আমাদের। আমাদের কেউ ভালো করে দিয়ে যাবে না। 

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo