• খেলাধুলা

আমিনুল ইসলামের ব্লক লিস্টে তামিম

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেট ইতিহাসের অধিনায়কদের সম্মানিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়কদের এই ভিন্নধর্মী মিলনমেলায় আসেননি আমিনুল ইসলাম বুলবুল, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজাসহ কয়েকজন।

বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম জানিয়েছেন সবার সঙ্গেই তিনি যোগাযোগ করেছিলেন। কিন্তু সাবেক বিসিবি প্রধান আমিনুল ইসলাম তাকে ব্লক করে রেখেছেন, তাই বিষয়টি তিনি তাকে জানাতে পারেননি।

‘ক্যাপ্টেন্স কার্ড’ অনুষ্ঠানে তামিম বলেন,  এখানে যেসব অধিনায়ক আসতে পারেননি সবার সঙ্গেই যোগাযোগ করেছি আমি। আমি মাশরাফি ভাই, সাকিব, ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজ পাঠিয়েছি।তারপর বুঝতে পারলাম যে আমিও ব্লকলিস্টে।

অনুপস্থিত অধিনায়কদের উদ্দেশে তামিম বলেন, এই কার্ডগুলো আপনাদের জন্য প্রস্তুত আছে। যখনই দেশে থাকবেন, সময় পেলেই এসে নিয়ে যাবেন। এটা সবসময় বিসিবিতে আপনাদের জন্য থাকবে। বাংলাদেশ ক্রিকেটে আপনাদের অবদান অসীম।

দেশের মোট ৩২ অধিনায়ক এই সম্মাননা পেয়েছেন।  ২৭ জন পুরুষ অধিনায়ক এবং ৫ জন নারী অধিনায়ক পেয়েছেন বিশেষ এই কার্ড। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সদ্য বিদায়ী বিসিবি প্রধান আমিনুল, ছিলেন না মাশরাফি, সাকিব, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট ও ফারুক আহমেদ।

মন্তব্য (০)





image

‘এই পারফরম্যান্সে দলে জায়গা পাওয়ার যোগ্য নই’

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ...

image

বাঁচা মরার লড়াইয়ের আগে মোস্তাফিজকে নিয়ে সুসংবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেয়েছিল বাংলাদেশ। মোস্তাফিজু...

image

মেসির আর্জেন্টিনা খেলবে পাকিস্তানের বিপক্ষে, চলছে জোর আলোচনা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও আর্জেন্টিনার মধ্যে একটি আন্তর্জাতিক ফুটবল ফ...

image

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ

স্পোর্টস ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। আর মাত্র ৫৩...

image

৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে বাংলাদেশে দুই টেস্টের সিরিজের জন...

  • company_logo