• খেলাধুলা

বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আসেননি, দলে নেই অভিজ্ঞ গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ের মতো ক্রিকেটার। তবুও আশাবাদী নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। সাদা বলের এই সিরিজটি থেকে সর্বোচ্চ শিখতে চান কিউই অধিনায়ক।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে শুরু হচ্ছে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ওয়ানডে সিরিজ। অভিজ্ঞদের রেখে আসা লাথাম অবশ্য নিজেদের এগিয়েই রাখছে। একই সঙ্গে সফরকারী অধিনায়ক মনে করেন, এই সিরিজ থেকে শেখার সুযোগ পাবে তরুণ ক্রিকেটাররা।

নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘কিছুটা অনভিজ্ঞ দল নিয়ে এখানে এসেছি তবে এর ফলে অনেকে ছেলে সুযোগ পাচ্ছে, যারা আগে হয়ত সেভাবে সুযোগ পায়নি। এখানে ভিন্ন কন্ডিশনে সবার সামনেই দারুণ সুযোগ। বাংলাদেশে খেলা, উপমহাদেশে খেলার অভিজ্ঞতাকে পুঁজি করেই তারা সামনের দিনে এগিয়ে যাবে। এখান থেকে যত বেশি অভিজ্ঞতা নেওয়া যায়, চেষ্টা থাকবে ভিন্ন ভিন্ন ক্রিকেটারকে সুযোগ দিয়ে দেখার, এর ফলে সামনের দিনে নিউজিল্যান্ডের ক্রিকেটে (ক্রিকেটারদের) ভালো গভীরতা তৈরি হবে।’

লাথাম আরও বলেছেন, ‘আমরা এখানে সিরিজ জিততেই এসেছি। সবার মূল লক্ষ্য এটাই। এই পয়েন্টেই সবাই যেতে চাই। প্রতিটি ম্যাচেই আপনাকে শিখতে হবে যেন সিরিজের শেষ ভাগে গিয়ে নিজেদের ভালো সুযোগ দিতে পারি। আমি মনে করি এখানে কিছুটা কম অভিজ্ঞ প্লেয়ার রয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে খেলাটা তাদের জন্য ভালো সুযোগ হবে। আমার দায়িত্ব হচ্ছে সবার মাঝে এই কন্ডিশন সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করা। সামনে যা আছে সেই পরিস্থিতি বুঝে সেভাবেই আমাদের খেলতে হবে।’

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল কিউইরা। সেই সিরিজে ২-০ ব্যবধানে জয় পায় লাথামের দল। এবার মিরপুরে প্রথম দুটি পঞ্চাশ ওভারের ম্যাচের পর শেষটি বসবে চট্টগ্রামে।

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo