• লিড নিউজ
  • জাতীয়

‎এবার হজে যাচ্ছেন ৭৮ হাজার ৫০০ জন, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ চলতি ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমকে সামনে রেখে আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট। এদিন দিবাগত রাত সাড়ে ১২টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
‎
‎প্রধানমন্ত্রী তারেক রহমান এই হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
‎
‎এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালন করার সুযোগ পাচ্ছেন। হজযাত্রীদের নির্বিঘ্নে যাত্রা নিশ্চিত করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
‎
‎এবারের হজে যাত্রীদের জন্য একটি বিশেষ সুখবর হলো বিমান টিকিটের মূল্য হ্রাস। গত বছরের তুলনায় এবার টিকিটের দাম ১২ হাজার টাকা কমানো হয়েছে। সরকারের বিশেষ উদ্যোগে টিকিটের এই মূল্য সমন্বয় করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
‎
‎হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি দক্ষ মেডিকেল টিম সৌদি আরবে পৌঁছেছে। তারা মক্কা ও মদিনার বিভিন্ন স্থানে হাজিদের চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।

মন্তব্য (০)





image

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ:...

১

নিউজ ডেস্ক : শিক্ষা খাতে রাষ্ট্রীয় বরাদ্দকে কোনো খরচ হি...

image

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

২

নিউজ ডেস্ক : আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটা...

image

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

৩

নিউজ ডেস্ক : কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‌‘কৃ...

image

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে স...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক শ...

image

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন...

৫

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্...

  • company_logo