• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশকে এগিয়ে নিতে সক্ষম হবে: স্পিকার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশকে এগিয়ে নিতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

‎তিনি বলেন, ‘একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে। আশা করি এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।’
‎
‎এসময় তিনি বলেন, ‘গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্রজনতা, সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। এদেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে এটাই কামনা করি। পাশাপাশি গণতন্ত্রের মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।’
‎
‎স্পিকার আরও বলেন, ‘বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার থেকে রাজনীতির প্রতি এখন মানুষের বেশি আকর্ষণ। কখনো আবার স্বৈরাচাররা বাংলা মানুষের ওপরে চেপে বসেছে। সেসময় ছাত্র যুবকরাই জনগণের পক্ষ থেকে রাজপথে নেমে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার পুনঃপ্রবর্তন করে। সেই দিক দিয়ে রাজনীতি একটি ভালো দিক। এর মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে।’

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo