• লিড নিউজ
  • জাতীয়

‎বৈশাখ উৎসবে মেতে উঠলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাঙালির চিরায়ত উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করে নিতে উৎসবের আমেজে মেতে উঠেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রাজধানী ঢাকার বিভিন্ন বর্ণিল আয়োজনে অংশ নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন।

‎আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাষ্ট্রদূতকে ঢাকার রাস্তায় উৎসবমুখর পরিবেশে দেখা যায়। তিনি বাঙালির ঐতিহ্যবাহী পোশাক গাঢ় লাল রঙের পাঞ্জাবি পরে উদযাপনে অংশ নেন। বৈশাখের এ আনন্দঘন মুহূর্তগুলোর বেশ কিছু ছবি রাষ্ট্রদূত নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
‎
‎ঢাকার পহেলা বৈশাখের প্রাণবন্ত গান, নাচ এবং রঙিন সাজসজ্জার প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ। চারদিকে ছড়িয়ে পড়া উৎসবের এ আনন্দ ও ইতিবাচকতা সত্যিই ভুলবার নয়।’
‎
‎এসময় উৎসবের অংশ হিসেবে রাষ্ট্রদূতকে একটি আর্ট ক্যানভাসে ছবি আঁকতে দেখা যায়। ক্যানভাসটিতে বাংলায় লেখা ছিল— ‘সবাই ছবি আঁকতে এসো’। তিনি সেখানে একটি উজ্জ্বল সূর্যের ছবি এঁকে নিজের সৃজনশীলতা প্রদর্শন করেন।
‎
‎এছাড়াও তিনি বারিধারা সোসাইটি আয়োজিত নববর্ষের বিশেষ ফটোবুথে ছবি তোলেন এবং রাস্তার ধারের দোকান থেকে বাঙালির প্রিয় খাবার ‘ফুচকা’ ও ‘চটপটি’র স্বাদ গ্রহণ করেন। উৎসবে অংশগ্রহণকারী সাধারণ মানুষের সঙ্গেও তিনি ফ্রেমবন্দি হন।
‎
‎সবশেষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশের জনগণকে সুখী ও সমৃদ্ধ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সবাইকে জানাই সুখী ও সমৃদ্ধ নতুন বছরের শুভেচ্ছা।’
‎
‎রাষ্ট্রদূতের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo