ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের একটি রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন গাউট আউট। অস্ট্রেলিয়া অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গতকাল সিডনির প্রতিকূল আবহাওয়ায় ১৮ বছর বয়সী এই স্প্রিন্টার ২০০ মিটার দৌড় শেষ করেছেন মাত্র ১৯.৬৭ সেকেন্ডে। এতেই ভেঙে গেছে বোল্টের গড়া ২২ বছর আগের রেকর্ড।
এর আগে ২০০৪ সালে জ্যামাইকান গতিতারকা ১৯.৯৩ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করেছিলেন, যা অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পেয়েছিল। সেই সময় তার বয়সও ছিল ১৮ বছর। একই বয়সে বোল্টের চেয়ে জোরে দৌড়েছেন গাউট গাউট।
প্রতিযোগিতায় গাউটকে টক্কর দিয়েছিলেন এইডান মারফি নামে আরেক স্প্রিন্টার। মারফি মোড় ঘোরার সময় প্রবল গতিতে ছুটে চলেন, মাঝপথে এগিয়েও যান। তবে শেষমেষ তিনি গাউট গাউটের চেয়ে পিছিয়ে পড়ে ১৯.৮৮ সেকেন্ডে দৌড় শেষ করেন।
ইতিহাস গড়ার পর অনুভূতি জানাতে গিয়ে গাউট গাউট বলেন, ‘আমি এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলাম। আমরা একে-অপরকে উৎসাহিত করি। দুজন অস্ট্রেলিয়া ২০ সেকেন্ডের কম সময়ে দৌড় শেষ করেছে—এটা অবিশ্বাস্য।’
গাউট গাউটের পায়ের লম্বা ধাপ, সোজা হয়ে দৌড়ানোর ভঙ্গি এবং দৌড়ের শেষ দিকে গতি বাড়ানোর কারণে তাকে ‘পরবর্তী বোল্ট’ মনে করা হচ্ছে।
গাউট গাউটের জন্ম অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের ইপ্সউইচ শহরে, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর। তবে তার মা-বাবার জন্ম দক্ষিণ সুদানে। ২০০০ সালে তার পরিবার মিসর হয়ে অস্ট্রেলিয়ায় যায়।
স্পোর্টস ডেস্ক : স্পেনের ইতিহাসে সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মা...
নিউজ ডেস্ক : গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বা...
স্পোর্টস ডেস্ক : ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফ...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়া...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের...

মন্তব্য (০)