• লিড নিউজ
  • জাতীয়

আগামী সপ্তাহ থেকে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা চালু করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ভারতের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘আগামী সপ্তাহ থেকে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা চালু করবে ভারত।’ আজ (সোমবার, ১৩ এপ্রিল) বেলা ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

‎বর্তমান সম্পর্ক ইতিবাচক দিকে নিতে হলে উভয়পক্ষকেই আন্তরিক হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একটি ভালো শুরু চাই। শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সেখানে থাকাটা চ্যালেঞ্জিং।’

‎পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই। দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আইনি প্রক্রিয়া অনুযায়ী হবে।’

‎এ সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, শিগগিরই মেডিকেল ভিসা উন্মুক্তের বিষয়টি ইতিবাচকভাবে দেখবে ভারত।

‎এ সময় তিনি বলেন, ‘বিএনপি দেশের জাতীয় স্বার্থ নিয়েই কাজ করবে। সেজন্য জনগনের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থান নিতে পারছে সরকার।

‎পাইপলাইনে জ্বালানি আসায় বাংলাদেশ ভারতকে কৃতজ্ঞতা জানিয়েছে বলেও জানিয়েছন পররাষ্ট্র উপদেষ্টা।

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo