• লিড নিউজ
  • খেলাধুলা

বিশ্বকাপ খেলে বাংলাদেশ পাবে ৩ কোটি টাকা

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হতে যাওয়া এই মেগা ইভেন্টের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যা নারী ক্রিকেটের যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে সর্বোচ্চ বরাদ্দ। 

নারীদের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল ২০২৪ সালে, সেই আসরে অংশ নেয় ১০টি দল। এবার অংশ নেবে ১২টি দল। গত আসরের তুলনায় প্রাইজমানি বেড়েছে ১০ শতাংশ। এবারের প্রাইজমানি প্রায় ১০৮ কোটি টাকা।

এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ২৮ কোটি ৮০ লাখ টাকারও বেশি। আর রানার্সআপ দল পাবে ১৪ কোটি ৪০ লাখ টাকার বেশি।

এছাড়া সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দুটি দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে এবং গ্রুপপর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩১১৫৪ ডলার বরাদ্দ রয়েছে। 

কোনো ম্যাচ না জিতলেও প্রতিযোগায় অংশ নেওয়া প্রতিটি দল পাবে ন্যূনতম ৩ কোটি ৫ লাখ টাকা করে। ফলে বিশ্বকাপে অংশ নিয়েই বাংলাদেশ পকেটে পুরবে ৩ কোটি ৫ লাখ টাকা।

আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্ত বলেন, ‘নারী ক্রিকেটের অগ্রগতি দ্রুততার সঙ্গে ঘটছে এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরের ১২ প্রতিযোগী ও সম্মিলিত প্রাইজমানিও রেকর্ড অবস্থানে। যা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জোরালো ইঙ্গিত এবং খেলাটি বৈশ্বিকভাবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।’

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo