• লিড নিউজ
  • রাজনীতি

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবে মিল নেই: জামায়াতে আমির

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘দেশের বাস্তবতায় জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’ একই সঙ্গে ব্লু ইকোনমি, কৃষি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

‎আজ (শনিবার, ১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ‘কৃষিতে উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
‎
‎তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংকটের এ সময়ে দেশের জ্বালানি পরিস্থিতি অত্যন্ত নাজুক, অথচ বাস্তব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। অর্থনীতি ও জ্বালানির বিকল্প হিসেবে ব্লু ইকোনমির কথা বলা হলেও, বাস্তবে কয়েকটি জাহাজ চলাচল ও মাছ আহরণের বাইরে এ খাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।’
‎
‎তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা হলেও প্রকৃতপক্ষে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশ পরিচালনায় স্লোগান ও বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে এবং আন্তর্জাতিক প্রভাবমুক্ত হয়ে আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা যাচ্ছে না।’
‎
‎তিনি অভিযোগ করেন, দক্ষ জনশক্তি তৈরিতে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে, প্রযুক্তিগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে সিন্ডিকেটের কারণে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বরাদ্দও প্রয়োজনের তুলনায় নিতান্তই কম বলেও অভিযোগ তোলেন তিনি।
‎
‎মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ হলেও এর অর্থনৈতিক প্রভাব আগামী কয়েক মাস বহাল থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo