• লিড নিউজ
  • জাতীয়

কূটনীতি জোরদারে নতুন উইং সংযোজন ও পুনর্বিন্যাস করবে পররাষ্ট্র মন্ত্রণালয় ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির সুনির্দিষ্ট ও ফলপ্রসূ বাস্তবায়ন নিশ্চিত করতে কূটনৈতিক পরিসরকে কার্যকর ও গতিশীল করে তোলার বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
‎
‎পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ প্রেক্ষিতে বাংলাদেশি নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিবাসন ও প্রবাসী কল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি, জলবায়ু, পরিবেশ ও আন্তঃসীমান্ত পানিসম্পদ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সমন্বিত ও সময়োপযোগী পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে বর্ণিত অধিক্ষেত্রে দ্রুত কার্যক্রম সম্প্রসারণ ও মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়ের কার্যক্রমের সম্প্রসারণসহ নতুন উইং সংযোজন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
‎
‎এতে আরো বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে, এসব উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থানকে আরো সুসংহত ও মর্যাদাপূর্ণ করে তুলবে এবং বৈশ্বিক অঙ্গনে দেশের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo