• জাতীয়

গুলশান ট্রাফিক ডিভিশনের উদ্যোগে “প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী”

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক: সড়ক নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুলশান ট্রাফিক ডিভিশনের আয়োজনে “প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী” পালন করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে অনুমোদনহীন ও অনিরাপদ প্লাস্টিক হেলমেট ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা হয়।

বর্তমানে অনেক মোটরসাইকেল চালক ও আরোহী শুধুমাত্র আইন এড়ানোর উদ্দেশ্যে হালকা ও অনুমোদনহীন প্লাস্টিক হেলমেট ব্যবহার করছেন। কিন্তু এসব হেলমেট দুর্ঘটনার সময় কোনো কার্যকর সুরক্ষা দিতে পারে না; বরং গুরুতর মাথার আঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। একটি মানসম্মত ও অনুমোদিত হেলমেট জীবন রক্ষা করতে সক্ষম হলেও ভুয়া হেলমেট জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে।

এই বাস্তবতা তুলে ধরতেই আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিজেরাই তাদের অনিরাপদ হেলমেট ভেঙে ফেলেন এবং নিরাপত্তার প্রতি দায়িত্বশীলতার বার্তা দেন। এটি কেবল একটি প্রতীকী কর্মসূচি নয়, বরং সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

গুলশান ট্রাফিক ডিভিশনের ডিসি মিজানুর রহমান শেলী বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রত্যেক চালক ও আরোহীকে অবশ্যই মানসম্মত ও অনুমোদিত হেলমেট ব্যবহার করতে হবে। আইন মানা শুধু জরিমানা এড়ানোর জন্য নয়, বরং নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি।

তিনি সকলকে ভুয়া হেলমেট বর্জন করে নিরাপদ সড়ক গড়ে তুলতে সচেতন হওয়ার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo