• জাতীয়

বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকায় রাফি করিম খান হত্যা মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
‎
‎বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
‎
‎মিজানুর রহমান শাইনপুকুর এলাকার আজিজুল রহমান মিরাজের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা। মিজানুর পুলিশের কমিউনিটি ব্যাংকের নবাবগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। ২৪-এর গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে তিনি গা ঢাকা দেন।
‎
‎জানা গেছে, ২০২৫ সালের ২০ মে শাইনপুকুর গ্রামে রাফি করিম খানকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ মামলায় এজাহারভুক্ত আসামি শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাতেন নামে আরেক আসামি এখনও পলাতক।
‎ 
‎তদন্তসংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানায়, গ্রেপ্তার আসামি আলামিন স্বীকারোক্তিতে উল্লেখ করেন মিজানুর রহমানের মুঠোফোনে দেওয়া নির্দেশনা অনুযায়ী এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
‎
‎পিবিআইয়ের পরিদর্শক জামাল উদ্দিন গণমাধ্যমকে জানান, মিজানুর ১১ মাস যাবৎ পলাতক অবস্থায় ছিলেন। তিনি অন্য একটি দেশ হয়ে জার্মানিতে যাওয়ার চেষ্টা করছিলেন।
‎
‎ওই হত্যাকাণ্ডের ঘটনায় মিজানুরের সংশ্লিষ্টতা আছে দাবি করে রাফি করিমের মা আনোয়ারা খানম গণমাধ্যমকে বলেন, তাদের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মিজানুরের নির্দেশেই এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি ছেলে হত্যার বিচার চান।

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo