• লিড নিউজ
  • জাতীয়

সাইপ্রাসে শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন মেজর জেনারেল মিনহাজুল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতিসংঘের ব্লু হেলমেট বা শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের মুকুটে যুক্ত হলো আরও একটি সাফল্যের পালক। সাইপ্রাসে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর (ইউএনএফআইসিওয়াইপি) নতুন ফোর্স কমান্ডার হিসেবে বাংলাদেশের মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে নিয়োগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

‎বুধবার নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিয়োগের কথা নিশ্চিত করা হয়। মিনহাজুল আলম মঙ্গোলিয়ার মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হচ্ছেন। বিবৃতিতে বিদায়ী ফোর্স কমান্ডারের নিষ্ঠা ও দায়িত্ব পালনের জন্য জাতিসংঘ মহাসচিব গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
‎
‎মেজর জেনারেল মিনহাজুল আলম বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে কমান্ড, স্টাফ এবং ইন্সট্রাকশনাল অভিজ্ঞতায় সমৃদ্ধ। এ নিয়োগের পূর্বে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ‘আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড’-এ জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত ছিলেন।
‎
‎এর আগে তিনি ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজারের এরিয়া কমান্ডার (২০২৪-২০২৬) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
‎
‎আন্তর্জাতিক শান্তিরক্ষা অঙ্গনে এটিই তার প্রথম বড় দায়িত্ব নয়। এর আগে, ২০২০-২০২১ মেয়াদে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (MINUSCA) সেক্টর কমান্ডার হিসেবে কাজ করেছেন। এছাড়াও ১৯৯৯-২০০০ সালে পূর্ব তিমুরে (UNTAET) সামরিক পর্যবেক্ষক হিসেবে মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। পদাতিক ফরমেশনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেয়ার পাশাপাশি সন্ত্রাসবাদ দমন, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায়ও তার বিশেষ দক্ষতা রয়েছে।
‎
‎মেজর জেনারেল মিনহাজুল আলমের শিক্ষাগত প্রোফাইল অত্যন্ত সমৃদ্ধ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে মাস্টার অব সায়েন্স (এমএসসি) সম্পন্ন করেন। তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স এবং রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে এমবিএ ডিগ্রিধারী।
‎
‎এদিকে জাতিসংঘে বাংলাদেশের এমন শক্তিশালী অবস্থান এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বে বাংলাদেশের সেনা কর্মকর্তার নিয়োগ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo