• লিড নিউজ
  • রাজনীতি

ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত ১১ দলীয় ঐক্যের, নতুন কর্মসূচি ঘোষণা ‎

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সংসদে কোনো সিদ্ধান্ত না আসায় ১১ দলীয় ঐক্য ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এই জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

‎১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলন থেকে জোটের কর্মসূচি ঘোষণা করা হয়েছে-ও।
‎
‎সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের সিদ্ধান্তগুলোর বিষয়ে বিএনপি উপেক্ষা করছে। গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ১১ দল রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে।
‎
‎এ সময় তিনি চারদিনের কর্মসূচির বিস্তারিত জানান। আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে শুরু হবে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি। ১১ এপ্রিল সারাদেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

১

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

২

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৩

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

image

বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্প...

৫

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

  • company_logo