• জাতীয়

সংসদ অধিবেশন শুরু

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা ৩১ মিনিটে এ বৈঠক শুরু হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

‎এছাড়াও বিকেল সাড়ে ৩টায় দ্বিতীয় অধিবেশন শুরু হবে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষা করতেই এ সিদ্ধান্ত। প্রথম দফায় সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু করে দুপুরে মুলতবি দেওয়া হবে।
‎
‎এরপর বিকেল সাড়ে ৩টায় শুরু করে রাত পর্যন্ত চলবে। গতকাল (সোমবার, ৬ এপ্রিল) কার্য উপদেষ্টা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে চিফ হুইপ নূরুল ইসলাম জাতীয় সংসদকে জানিয়েছেন।
‎
‎সোমবার আছরের নামাজের জন্য ২০ মিনিট বিরতি দেওয়া হলেও এক ঘণ্টার বেশি সময় পরে মুলতবি বৈঠক শুরু হয়। বৈঠক দেরি শুরুর কারণ সংসদে ব্যাখ্যা দেন চিফ হুইপ নূরুল ইসলাম।
‎
‎তিনি বলেন, ‘১৩৩টি অধ্যাদেশ ৯ এপ্রিলের মধ্যে পাস করতে হবে। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার থেকে সকাল-বিকেল দুইবেলা অধিবেশন বসবে। প্রয়োজনে শুক্রবারও বৈঠক বসবে।’ সময় স্বল্পতার কারণে সবগুলো বিলের কপি আগে দেওয়া যায়নি। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
‎
‎তিনি বলেন, ‘যেসব বিলে বিশেষ কমিটিতে সবাই একমত হয়েছিল সেগুলো এখন পাস হয়ে যাক। যেগুলোতে নোট অব ডিসেন্ট আছে বা সংশোধনী আছে, সেগুলো আলাদাভাবে আগামীকালের মধ্যে সব উপস্থাপনের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।’

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo