• লিড নিউজ
  • জাতীয়

‎রাষ্ট্র সংস্কারের অধ্যাদেশ নিয়ে টিআইবির উদ্বেগ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে জারি করা বিভিন্ন অধ্যাদেশ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও দুর্নীতি দমন কাঠামো ঘিরে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আজ (সোমবার, ৬ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে টিআইবি এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ উদ্বেগ প্রকাশ করেছেন।
‎
‎তিনি বলেন, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি আইনে রূপান্তরের সুপারিশ ইতিবাচক হলেও, গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে রয়ে গেছে দুর্বলতা। বিশেষ করে বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের সুপারিশকে উদ্বেগজনক বলছে সংস্থাটি।
‎
‎এছাড়া মানবাধিকার, দুদক ও গুম প্রতিরোধ সংক্রান্ত কিছু অধ্যাদেশ আইনে পরিণত না করার সিদ্ধান্তেও প্রশ্ন তুলেছে টিআইবি। তাদের আশঙ্কা, এতে আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি পুলিশ কমিশন অধ্যাদেশসহ কয়েকটি প্রস্তাবিত আইনকে স্বাধীনতা ও নিরপেক্ষতার মানদণ্ডে অযোগ্য বলে বাতিলের দাবি জানানো হয়।

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo