• লিড নিউজ
  • জাতীয়

র‌্যাব থাকবে কি বিলুপ্ত হবে, সেটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত: নবনিযুক্ত মহাপরিচালক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ র‌্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, এই বাহিনী থাকবে কি বিলুপ্ত হবে, সেটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের বিষয়। তিনি বলেন, ‘গত দেড় বছরে র‌্যাবের ভেতরে কোনো নেতিবাচক বা বিতর্কিত কর্মকাণ্ড ঘটেনি বললেই চলে। সরকার নির্ধারিত পথেই পেশাদারিত্বের সঙ্গে বাহিনী পরিচালিত হচ্ছে।’

‎আজ (রোববার, ৫ এপ্রিল) দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সঠিক ও স্বচ্ছভাবে পরিচালিত হলে জনগণের কাছে বাহিনীর ভাবমূর্তি আরও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
‎
‎তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের মতো একটি সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। তবে বাহিনীটি রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকেই তার কার্যক্রম পরিচালনা করবে।’
‎
‎বর্তমান প্রশাসনের পক্ষ থেকে কাজ করার যে নির্দেশনা রয়েছে, সেটি তারা পালন করে যাবেন বলেও জানান তিনি।
‎
‎বিগত দিনের কার্যক্রম নিয়ে বিচারিক প্রক্রিয়ার বিষয়েও কথা বলেন আহসান হাবীব পলাশ। তিনি জানান, বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত যে কোনো বিষয়ে বা তদন্তে র‌্যাবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় এবং স্বচ্ছতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর।
‎
‎দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন মহাপরিচালক জানান, সারা দেশে জলদস্যুদের বিস্তার বাড়ার বিষয়ে তারা অবগত আছেন এবং এ নিয়ে কাজ শুরু হয়েছে। জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের অস্তিত্ব নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি আশ্বস্ত করেন যে, জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো অপতৎপরতা দমনে র‌্যাব সক্রিয় ভূমিকা পালন করবে।

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo