ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আগামী ৩ মে থেকে অবশিষ্ট সব জেলা উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (রোববার, ৫ এপ্রিল) ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল এলাকায় এই টিকা কার্যক্রম শুরু হবে। আগামী ৩ মে থেকে অবশিষ্ট সব জেলা উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি চলবে।’
তিনি বলেন, ‘অতীত নিয়ে কথা বলে সময় নষ্ট করবোনা। অতীতের সরকার গুলো টিকাদান নিয়ে অবহেলার কারণেই হামের এমন প্রকোপ।’
ডব্লিউএইসও এবং ইউনিসেফের পরামর্শে ১৮ জেলার ৩০ উপজেলায় কার্যক্রম শুরু হলো বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...
নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...
নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...
নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...
নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

মন্তব্য (০)