• লিড নিউজ
  • জাতীয়

জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বর্তমানে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও শিগগিরই দামের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।

‎শুক্রবার চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড-এ (কেইপিজেড) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
‎
‎অর্থমন্ত্রী বলেন, দেশে এখন তেলের কোনো ঘাটতি নেই। তবে বিশ্ববাজারে উচ্চমূল্যে তেল ও গ্যাস আমদানি দীর্ঘ মেয়াদে চালিয়ে যাওয়া সরকারের জন্য কঠিন হয়ে পড়ছে। রাষ্ট্রীয় কোষাগারের ওপর আর্থিক চাপ কমাতে এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে শিগগিরই মূল্য সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
‎ 
‎জ্বালানি সংকটের প্রভাব তুলে ধরে মন্ত্রী বলেন, সরবরাহ বিঘ্নিত হলে কৃষি ও শিল্প খাতের অপূরণীয় ক্ষতি হবে। ব্যয় কমাতে সরকার ইতোমধ্যে সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের জ্বালানি ব্যবহারে ৩০ শতাংশ রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে।
‎
‎মধ্যপ্রাচ্যের অস্থিরতা প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চলমান সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। তবে সরকার বিকল্প উৎস খুঁজে বের করে সরবরাহ বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। এই সংকট কেবল বাংলাদেশের নয়, এটি যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের সমস্যা।
‎
‎অনুষ্ঠানে অর্থমন্ত্রী দেশের সাধারণ মানুষকেও জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণের সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
‎
‎এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী। ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেইপিজেড-এর চেয়ারম্যান কিহাক সুং।

মন্তব্য (০)





image

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ:...

১

নিউজ ডেস্ক : শিক্ষা খাতে রাষ্ট্রীয় বরাদ্দকে কোনো খরচ হি...

image

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

২

নিউজ ডেস্ক : আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটা...

image

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

৩

নিউজ ডেস্ক : কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‌‘কৃ...

image

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে স...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক শ...

image

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন...

৫

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্...

  • company_logo