• লিড নিউজ
  • জাতীয়

জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়: চিফ হুইপ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়- এমনটা বলেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে চিফ হুইপ বলেন, ‘আমাদের নেতা বলছেন আমরা হ্যাঁ-এর পক্ষে। হ্যাঁ-এর পক্ষে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। আমরা করছি, করা শুরু করেছি।’

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার (৩ এপ্রিল) সকালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিরোধী দল জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে চিফ হুইপ বলেন, ‘তারা বলছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন চায় না, বিএনপি জুলাই সনদের বিপক্ষে। আসলে বিএনপি জুলাই সনদের বিপক্ষে না, বিএনপি জুলাই সনদের পক্ষে। আমরা ভিন্নমত ওখানে পোষণ করেছি এবং ভিন্নমত আমরা লিখে আসছি। কিন্তু জুলাই সনদের মধ্যে যেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, তার মধ্যে ভিন্নমতের কোনো কথা বলা নাই। তখন আমরা আপত্তি জানিয়েছি যে ভিন্নমতগুলোসহ আনা হোক এবং পরে সেই মতগুলো সব আনা হয়েছে। আনার পরে কী হয়েছে? তারা (জামায়াতকে উদ্দেশ করে) অশানিতে পড়েছে।’

নূরুল ইসলাম মনি বিরোধী দলকে উদ্দেশ করে আরও বলেন, ‘তারা আপনারা দেখবেন খেয়াল করে তিন দিন আগে বিরোধীদলীয় নেতা একটা প্রস্তাব নিয়ে আসছেন পার্লামেন্টে। মূলত প্রস্তাবটা আনার পরে তারা বলছেন যে জুলাই সনদের একটা অর্ডার আছে। সে অর্ডারটা বাস্তবায়ন করা হোক। যে প্রস্তাব আনা হয়েছে, সেটা সংবিধান মানে না। এই যে অর্ডারটার জন্য তারা যেটা মূলত প্রস্তাব আকারে আছে, সেটা কোনো অধ্যাদেশ না, সেটা কোনো আইন না, সেটা সংবিধানসম্মত না এবং কোনো কিছুই না। এটা কোনো কিছু হবে না বলে আমরা এটার বিরোধিতা করেছি। আমরা এই জন্য আরেকটা মূলত প্রস্তাব নিয়ে আসছি যে, কোন প্রক্রিয়ায় আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এই জন্য মূলত আগামী রোববার এটা নিয়ে আলোচনা হবে, ইনশাআল্লাহ। এ জন্য তিনি (প্রধানমন্ত্রী) দেশের মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন।’

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী।

অনুষ্ঠানে প্রধান আলোচক আবদুস সালাম বলেন, ‘আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী- এই দুই শক্তির বিরুদ্ধে লড়াই করে বিএনপি টিকে আছে। দুই দলের মনে পাকিস্তান, আর বিএনপির মনে সবার আগে বাংলাদেশ।’

মন্তব্য (০)





image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

১

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

২

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৩

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৪

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

image

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানিমন্ত্রী

৫

নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

  • company_logo