ফাইল ছবি
নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তা মোকাবেলায় সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
এছাড়া, আগামী রোববার থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু থাকবে।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, শুক্রবার (৩ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান ছাড়া সকল মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
আর শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে আগামী রোববার। শিক্ষাখাত যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...
নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...
নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...
নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...
নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

মন্তব্য (০)