• খেলাধুলা

সাগরিকার জোড়া গোল, লিড নিয়েও হারল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সাগরিকার জোড়া গোলে লিড নেওয়ার পরও থাইল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। 

ম্যাচে জয় কিংবা ড্র হওয়া ছিল সময়ের ব্যাপার ৬৯ মিনিট পর্যন্ত। এরপর সেই ম্যাচে মাত্র পনেরো মিনিটের ব্যবধানে ৩ গোল হজম করেছে। এশিয়ান মঞ্চে প্রথম পয়েন্ট থেকে বঞ্চিত বাংলাদেশ। 

মেধাবী ফুটবলার মোসাম্মৎ সাগরিকা প্রথমার্ধে বাংলাদেশকে একক প্রচেষ্টায় গোল করে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধে তিনি আরেকটি গোল করেন। দুই গোলের পর যখন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে জয়ের আশা করছে। ঠিক তখনই বাংলাদেশের ডিফেন্ডাররা চরম ভুল করতে শুরু করেন। সুরমা জান্নাত ও নবীরন মাত্র কয়েক মিনিটের ব্যবধানে থাইল্যান্ডের দুই ফরোয়ার্ডকে দুই আক্রমণে পেছন থেকে ফাউল করেন। যা স্পষ্টত ফাউল এবং পেনাল্টি। দুই পেনাল্টি থেকেই থাইল্যান্ড গোল করে।

ম্যাচ সমতায় আনার পর থাইল্যান্ড খেলায় আরো প্রাধান্য বিস্তার করে। বাংলাদেশের ডিফেন্ডারদের ওয়ান-টু পাসে কাটিয়ে আরেকটি গোল আদায় করে থাইল্যান্ড। দুটি পেনাল্টি হওয়ায় বাংলাদেশের ডিফেন্ডাররা আর সংকোচে এই আক্রমণে সেভাবে বাধাও দেয়নি থাই ফরোয়ার্ডকে। ৮০ মিনিটে ৩-২ গোলে পিছিয়ে যাওয়ার পর বাংলাদেশ সমতা আনার চেষ্টা করে। এরপর আর সেই রকম আক্রমণ হয়নি। ফলে সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাটলার শিষ্যদের।

ম্যাচের সবচেয়ে আকর্ষনীয় মুহুর্ত ৩১ মিনিটে। বাংলাদেশের অর্ধ থেকে মহতী সাগরিকার উদ্দেশ্যে থ্রু পাস দেন। থাইল্যান্ডের তিন ডিফেন্ডারের মাঝ থেকে বল নিয়ে দ্রুতগতিতে ছুটতে থাকেন সাগরিকা। প্রায় ৪৫ গজ দূর থেকে বল টেনে নিয়ে বক্সে যান। থাইল্যান্ডের গোলরক্ষক এগিয়ে আসলেও সাগরিকা ঠান্ডা মাথায় বল জালে পাঠান। বাংলাদেশের ডাগ আউট ও স্টেডিয়ামে থাকা প্রবাসী বাংলাদেশিরা আনন্দে মাতেন। 

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo