• খেলাধুলা

এশিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

ম্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জন্য এশিয়ান কাপ বাছাই পর্বের শেষটা ভালো হলো না। শেষ ম্যাচে সিঙ্গাপুরের মাটিতে লাল-সবুজের প্রতিনিধিরা ১-০ গোলে হেরে গেছে। ছয়টি ম্যাচে মাত্র ৫ পয়েন্ট সংগ্রহ করে তাদের এশিয়ান কাপ মিশন শেষ হয়েছে।

‘সি’ গ্রুপ থেকে সিঙ্গাপুর আগেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল, তাই এই ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। তবে ঘরের মাঠে খেলায় তারা জয়ের লক্ষ্য নিয়েই নেমেছিল। প্রথমার্ধে এক গোল করার পর দ্বিতীয়ার্ধে তারা খুব বেশি ঝুঁকি নেয়নি।

বাংলাদেশ গোল করতে না পারলেও অন টার্গেটে শটের দিক দিয়ে সিঙ্গাপুরকে ছাড়িয়ে যায়। ৭৮ মিনিটে প্রায় গোল পেয়ে গিয়েছিল দলটি—হামজার ক্রসে সাদ উদ্দিনের ছোঁয়া পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা রহমত মিয়াসহ কয়েকজনকে বদলি হিসেবে নামালে আক্রমণের গতি বাড়ে, কিন্তু গোলের দেখা আর পাওয়া যায়নি।

অন্যদিকে, দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুরও কিছু ভালো সুযোগ পেয়েছিল। ম্যাচের একমাত্র গোলটি আসে ৩১ মিনিটে, যখন বাংলাদেশের ডিফেন্সের ভুলে সিঙ্গাপুর এগিয়ে যায়। প্রথমার্ধের শুরুতে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও বাংলাদেশ গোল করতে না পেরে উল্টো কাউন্টার অ্যাটাকে গোল হজম করে বসে।

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo