ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জাতীয় সংসদে পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশের ৭০ ভাগ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন। আর ৫১ ভাগ ফ্যামিলি কার্ডের পক্ষে ভোট দিয়েছেন। অথচ রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন নিয়ে কাজ করছে না সরকার।
মঙ্গলবার জাতীয় সংসদে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বিষয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিগত ১৭ বছরের উন্নয়নের কথা বলে নির্বাচন ভুলিয়ে দেওয়া হয়েছে। বিগত দেড় বছর নির্বাচনের কথা বলে বিচার ও সংস্কার ভুলে গিয়েছিলাম। নখের কালি শুকাতে না শুকাতে জুলাই সনদ ভুলে গিয়েছিলাম।
তিনি আরও বলেন, রাস্তা সংস্কার না, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। সংশোধনের দিকে যাচ্ছি। সংশোধনের জন্য জনগণ কাজ করেনি। অ্যামেডমেন্টের জন্য শেখ হাসিনা প্রস্তাব দিয়েছিল। কিন্তু ছেলেরা এটা গ্রহণ করেনি। ১১টি সিটি করপোরেশনে প্রশাসক বদল হয়েছে। সেখানে সরকার দলীয় লোক। একটাও সরকারের বাইরে নেই। বিএনপি ৪২টা জেলা প্রশাসক বদলি করেছে। সেখানেও কি ন্যায্যতার ভিত্তিতে দেওয়া যেত না?
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...
নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...
নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...
নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...
নিউজ ডেস্ক : জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন ...

মন্তব্য (০)