• লিড নিউজ
  • জাতীয়

‎স্মৃতিসৌধে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে বিরোধী দল। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানান দলের নেতারা। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।

‎এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
‎
‎ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ আচারের অংশ হিসেবে স্বাধীনতা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জামায়াত ইসলাম।
‎
‎বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, একাত্তর ও ২৪ এর আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চায় এনসিপি। একাত্তরের আকাঙ্ক্ষা পুরন হয়নি বলেই ২৪শে তরুণদের মাঠে নামতে হয়েছে।
‎
‎শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তাঁরা।

মন্তব্য (০)





image

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ:...

১

নিউজ ডেস্ক : শিক্ষা খাতে রাষ্ট্রীয় বরাদ্দকে কোনো খরচ হি...

image

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

২

নিউজ ডেস্ক : আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটা...

image

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

৩

নিউজ ডেস্ক : কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‌‘কৃ...

image

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে স...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক শ...

image

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন...

৫

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্...

  • company_logo