• লিড নিউজ
  • জাতীয়

দৌলতদিয়া ঘাটে নদীতে পড়া বাস থেকে এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া বাস থেকে এ পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

‎দুর্ঘটনায় উদ্ধার করা ২৩ জনের মরদেহের মধ্যে ১৬ জনের মরদেহ এরইমধ্যে শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎
‎গতকাল (বুধবার, ২৫ মার্চ) রাতে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ঘটনাস্থল পরিদর্শন করে আরও বেশি জায়গা জুড়ে ডুবুরি দিয়ে অভিযান পরিচালনার কথা জানান।
‎
‎এদিকে দুর্ঘটনা তদন্তে রাজবাড়ি জেলা প্রশাসন ও নৌ মন্ত্রণালয় দু’টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিতে প্রতিবেদন জমা দেবে।
‎
‎এর আগে বুধবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায় ‘সৌহার্দ্য পরিবহন’ এর বাসটি। এসময় বেশকিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অনেকে।
‎
‎পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়া বাসটি ৬ ঘণ্টা পর টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। বুধবার রাত সোয়া ১১টার দিকে বাসের একটি অংশ দৃশ্যমান হয়। এরপর সাড়ে ১১টার দিকে বাসটি ক্রেন দিয়ে টেনে পানির ওপরে তোলা হয়।
‎
‎এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্ঘটনার পর তাৎক্ষণিক খোঁজখবর নেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসার বিষয়ে জরুরি নির্দেশনা দেন তিনি। রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

মন্তব্য (০)





image

নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রলো দূতাবাস

১

নিউজ ডেস্কঃ নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষ...

image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

২

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

৩

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

image

পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে:...

৪

নিউজ ডেস্ক : মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ...

image

প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর লুটপাট জবরদখল নিয়ে যা বলল টিআইবি

৫

নিউজ ডেস্ক : দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের...

  • company_logo