• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৫ নির্দেশনা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সারা দেশের শহর ও গ্রামাঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

‎বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে ঈদুল ফিতর-পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি ও পরবর্তী কার্যক্রম নিয়ে ৫ দফা জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

‎শিক্ষা মন্ত্রণালয় বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিচের পদক্ষেপগুলো বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে:

‎১। ২০২৬ সালের ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই সম্পূর্ণ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন নিশ্চিত করতে হবে।

‎২। প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে।

‎৩। কেবল পরিচ্ছন্নতা কর্মীদের ওপর নির্ভর না করে প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।

‎৪। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং সৃজিত বাগানের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে।

‎৫। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে নিয়মিত উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

‎মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বছরব্যাপী এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আন্তঃমন্ত্রণালয় কমিটি মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করবে। মূলত শিক্ষার্থীদের জন্য একটি রোগমুক্ত ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

মন্তব্য (০)





image

মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন ক...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মহান স্বাধীনতা দিবস আমাদে...

image

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পর...

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক ...

image

‘জ্বালানি তেলের ১ মাসের মজুত আছে’

নিউজ ডেস্ক : সারা দেশ থেকেই খবর আসছে জ্বালানি তেল সংকটে বন্ধ হয়ে গেছে অন...

image

‎‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির...

নিউজ ডেস্কঃ রাজধানীর মগবাজার এলাকায় আলোচিত ‘নবীন ফ্যাশ...

image

‎স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সা...

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ...

  • company_logo