• লিড নিউজ
  • জাতীয়

২৫ মার্চ, ১৯৭১: দুঃস্বপ্নের মতো এক রাত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ২৫ মার্চ, ১৯৭১। দুঃস্বপ্নের মতো এক রাত। নিরস্ত্র মানুষের ওপর সেদিন নেমে এসেছিলো আগুন আর গুলির ঝড়। ঢাকা শহরজুড়ে শুরু হয় পাকিস্তানি বাহিনীর বর্বরতা। তাদের মূল লক্ষ্য ছিল স্বাধীন ভূখণ্ড, তার মানুষ আর মানুষের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ধ্বংস করে দেয়া।
‎
‎ভয়াল সেই রাতে, হঠাৎ করেই বদলে যায় সবকিছু। অন্ধকারে ঢেকে যায় শহর, চারদিকে গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ওঠে হামলার প্রধান লক্ষ্য। ছাত্র, শিক্ষক, নিরস্ত্র মানুষ; কেউই রক্ষা পায়নি সেই নির্মমতা থেকে।
‎
‎স্বাধীনতার এতো বছর পরে এসেও মহান মুক্তিযুদ্ধের গল্প লেখা হচ্ছে, বলা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু সেই গল্প কতখানি পৌঁছচ্ছে নতুন প্রজন্মের কাছে?
‎
‎২৫ মার্চের কালরাত আমাদের শেখায় অন্যায়, দমন আর নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে। সময় চলে যায়, প্রজন্ম বদলায়। কিন্তু দায় থেকে যায় ইতিহাসের।

মন্তব্য (০)





image

দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

১

নিউজ ডেস্কঃ বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের ১০০ জন গুণী...

image

ফ্যামিলি কার্ডের ভাতা প্রতি মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির...

২

নিউজ ডেস্কঃ ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়ম...

image

নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রলো দূতাবাস

৩

নিউজ ডেস্কঃ নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষ...

image

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

৪

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদে...

image

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বি...

৫

নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনু...

  • company_logo