• খেলাধুলা

‘বিসিবির সভাপতি হতে প্রস্তুত’ মাশরাফির এমন মন্তব্যের বিষয়ে যা জানা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ‘আমি প্রস্তুত আমি যদি বিসিবি প্রেসিডেন্ট হই তাহলে আমি সবাইকে বুঝিয়ে দেব। বিসিবি কিভাবে চালাতে হয়’ শীর্ষক মন্তব্য করেছেন বলে একটি দাবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিসিবি প্রেসিডেন্ট হওয়া নিয়ে মাশরাফি বিন মুর্তজার আলোচিত মন্তব্যটি করার সত্যতা মেলেনি। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তার নামে ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যালোচনা করে তাতে কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে মাশরাফির ফেসবুক পেজ পর্যালোচনা করেও আলোচিত দাবি সংবলিত কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি। এমনকি গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে তার এমন মন্তব্য করার সত্যতাও পাওয়া যায়নি। চলতি বছর মাত্র একটি পোস্ট করা হয় তার পেজ থেকে। গত ২১ ফেব্রুয়ারি শহীদ দিবসে পোস্ট করেন তিনি।

মাশরাফি দেশে থাকলেও ২০২৪ সালের পর তাকে জনসম্মুখে দেখা যায়নি। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তবে সেই মামলায় নির্দোষ প্রমাণিত হলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন নতুন ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। ২৫ ফেব্রুয়ারি পল্লবী বিদ্যানিকেতন স্কুলে ৫০০ অসহায় দরিদ্র মানুষের মধ্যে ইফতার বিতরণ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আমিনুল বলেন, ‘তারা (সাকিব-মাশরাফি) যদি আইনগত বিষয়গুলো ফেস করে নিরপরাধ প্রমাণিত হন এবং দেশের পেশাদার ক্রিকেটে ফিরতে চান, একজন স্পোর্টসম্যান হিসেবে আমি অবশ্যই তাদের স্বাগত জানাব।

সুতরাং, মাশরাফি বিন মুর্তজা ‘আমি প্রস্তুত আমি যদি বিসিবি প্রেসিডেন্ট হই তাহলে আমি সবাইকে বুঝিয়ে দিবো। বিসিবি কিভাবে চালাতে হয়’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo