• লিড নিউজ
  • জাতীয়

টিকটকার রাকিব হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, খুনি আনা হয় খুলনা থেকে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নারীঘটিত কারণে টিকটকার রাকিবকে ভাড়াটে লোক দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ তথ্য জানান রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

তিনি বলেন, পুরো ঘটনায় ১০ থেকে ১২ জনের একটি দল কাজ করেছে, যার মধ্যে সরাসরি হত্যাকাণ্ডে ৩ থেকে ৪ জন অংশ নেয়। হত্যার টার্গেট করেই তারা ঘটনার দুইদিন আগে তারা ঢাকায় আসে এবং বিভিন্ন হোটেলে অবস্থান করে।

ঘটনাস্থল থেকে আটক শিহাবের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিসি মাসুদ আলম। তিনি জানান, এই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

গত ১৫ মার্চ রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় টিকটকার রাকিবকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।

মন্তব্য (০)





image

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ:...

১

নিউজ ডেস্ক : শিক্ষা খাতে রাষ্ট্রীয় বরাদ্দকে কোনো খরচ হি...

image

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

২

নিউজ ডেস্ক : আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটা...

image

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন ২ ডিসেম্বর

৩

নিউজ ডেস্ক : কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‌‘কৃ...

image

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে স...

৪

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক শ...

image

চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন...

৫

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্...

  • company_logo