• জাতীয়

সান্তাহারে লাইন মেরামত শেষ,ট্রেন চলাচল শুরু

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার পর লাইনচ্যুত ৯টি বগি প্রায় ২০ ঘণ্টার চেষ্টায় সরিয়ে রেললাইন মেরামতের কাজ শেষ হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) সোয়া ১১টা থেকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।

‎এর আগে গতকাল (বুধবার, ১৮ মার্চ) সন্ধ্যায় লাইনচ্যুত ৯টি বগি উদ্ধারে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন আনা হয়। রাত সাড়ে ৮টার দিকে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, উদ্ধারকাজ দ্রুতগতিতে চলছে এবং যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
‎
‎গতকাল (বুধবার, ১৮ মার্চ) দুপুর ২টার দিকে সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ী দক্ষিণপাড়া এলাকায় ঢাকা থেকে আসা নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় শতাধিক যাত্রী আহত হন।
‎
‎দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
‎
‎এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনের চালক পলাতক রয়েছেন। ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎প্রাথমিকে এখনো নিয়োগপত্র না পাওয়া ৮১৭ জনের ভেরিফিকেশন হচ...

১

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ...

image

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্বকে এগিয়ে আসতে হবে: আই...

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১২ লাখের বেশি র...

image

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ, থাকছে ধর্মীয় শিক্...

৩

নিউজ ডেস্কঃ দেশের মডেল মসজিদগুলোকে নামাজ আদায়ের পাশাপাশি ধর্...

image

‎কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য ...

৪

‎নিউজ ডেস্কঃ ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কারাগারে...

image

দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

৫

নিউজ ডেস্কঃ বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের ১০০ জন গুণী...

  • company_logo