• লিড নিউজ
  • জাতীয়

ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎আজ (বুধবার, ১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, ঈদের দিন সকাল ১০টায় এ শুভেচ্ছা বিনিময় হবে।
‎
‎তিনি জানান, প্রধানমন্ত্রী প্রথমে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনায় এসে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
‎
‎এরপর মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মশায়েখ, শিল্পী ও সাহিত্যিক, উচ্চ পদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ দেশের সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
‎
‎ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শেরে বাংলা নগরে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
‎
‎দীর্ঘ দেড় যুগ পর দেশে এটি তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। ১৭ বছর তিনি লন্ডনে ঈদ উদযাপন করেছেন। গত বছরের ২৫ ডিসেম্বর পরিবারের সঙ্গে দেশে ফিরেন।
‎
‎এরপর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রায় এক-তৃতীয়াংশ আসনে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।

মন্তব্য (০)





image

‎মানবতাবিরোধী অপরাধ: কামাল মজুমদার, ইলিয়াসসহ ১৯ জনের বির...

১

‎নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর এলাকায় ...

image

‎প্রাথমিকে এখনো নিয়োগপত্র না পাওয়া ৮১৭ জনের ভেরিফিকেশন হচ...

২

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ...

image

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্বকে এগিয়ে আসতে হবে: আই...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১২ লাখের বেশি র...

image

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ, থাকছে ধর্মীয় শিক্...

৪

নিউজ ডেস্কঃ দেশের মডেল মসজিদগুলোকে নামাজ আদায়ের পাশাপাশি ধর্...

image

‎কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য ...

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কারাগারে...

  • company_logo