• লিড নিউজ
  • জাতীয়

‎রেল-সড়ক-নৌপথে চাপ, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রার ষষ্ঠ দিনে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ভোর থেকেই রাজধানীর বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনগুলোতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
‎
‎আজ (বুধবার, ১৮ মার্চ) সকাল থেকে রাজধানীর মিরপুর, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন মানুষ। বাস কাউন্টারগুলোতে টিকিটের তেমন সংকট না থাকলেও, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তাদের দাবি, স্বাভাবিক সময়ের তুলনায় ঈদে ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি ভাড়া গুনতে হচ্ছে।
‎
‎তবে বাসমালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত কোনো অর্থ নেয়া হচ্ছে না।
‎
‎এদিকে, রেলপথে তুলনামূলক স্বস্তি রয়েছে। সিডিউল বিপর্যয় না থাকায় কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রীরা নির্ধারিত সময়েই দেশের বিভিন্ন গন্তব্যে রওনা হচ্ছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ অনলাইনে আগেই কাটা টিকিটধারীরাই ট্রেনে ভ্রমণ করছেন।
‎
‎ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। মাওয়া টোল প্লাজায় যানবাহনের উপস্থিতি থাকলেও বড় ধরনের যানজট ছাড়াই দক্ষিণাঞ্চলের যাত্রীরা স্বস্তিতে সেতু পার হচ্ছেন।
‎
‎অন্যদিকে, নৌপথেও ঈদ যাত্রায় স্বস্তির চিত্র দেখা গেছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২ জেলার যাত্রীরা লঞ্চে করে তুলনামূলক ঝামেলাবিহীনভাবে গন্তব্যে পৌঁছাচ্ছেন। এ পথে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগও নেই বলে জানিয়েছেন যাত্রীরা।

মন্তব্য (০)





image

‎প্রাথমিকে এখনো নিয়োগপত্র না পাওয়া ৮১৭ জনের ভেরিফিকেশন হচ...

১

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ...

image

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্বকে এগিয়ে আসতে হবে: আই...

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১২ লাখের বেশি র...

image

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ, থাকছে ধর্মীয় শিক্...

৩

নিউজ ডেস্কঃ দেশের মডেল মসজিদগুলোকে নামাজ আদায়ের পাশাপাশি ধর্...

image

‎কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য ...

৪

‎নিউজ ডেস্কঃ ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কারাগারে...

image

দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

৫

নিউজ ডেস্কঃ বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের ১০০ জন গুণী...

  • company_logo