• লিড নিউজ
  • রাজনীতি

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির ‎

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী খাল খনন কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘দেশের নদ-নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনা গেলে কৃষি, নৌ-চলাচল এবং পরিবেশের জন্য তা বড় সুফল বয়ে আনবে।’ আজ (সোমবার, ১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

‎স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন, বাংলাদেশ একসময় নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত ছিল। তখন নদীপথে যাতায়াত, পণ্য পরিবহন ও কৃষিক্ষেত্রে নদীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। পাশাপাশি মৎস্যসম্পদ বৃদ্ধি, জমির উর্বরতা বজায় রাখা এবং বর্ষা মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ থাকায় বন্যার ঝুঁকিও তুলনামূলক কম ছিল।
‎
‎তিনি লেখেন, স্বাধীনতার পর একদিকে ফারাক্কা বাঁধ এবং অন্যদিকে বিভিন্ন নদী, খাল ও বিল ভরাট হয়ে যাওয়ায় দেশের নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ফলে বর্ষাকালে অকাল বন্যা দেখা দেয়, আবার শুষ্ক মৌসুমে অনেক নদী প্রায় পানিশূন্য হয়ে পড়ে। এতে নৌ-চলাচল, কৃষি ও নগরজীবনে বিরূপ প্রভাব পড়ছে।
‎
‎জামায়াত আমির আরও লেখেন, দেশের প্রধান নদীগুলোতে পর্যাপ্ত ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। তবে অতীতে ড্রেজিং বা নদী সংস্কারের নামে বাজেট বরাদ্দ হলেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায়নি। কারণ লুটপাটতন্ত্র ছিল তখন শাসকদের মূলনীতি।
‎
‎তিনি লেখেন, এ ধরনের কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। দেশবাসীর আমানত সর্বোত্তম পন্থায় স্বচ্ছতার সঙ্গে কাজে লাগানো সরকারের দায়িত্ব। সরকার মূলত দেশবাসীর পক্ষে সকল কর্মকাণ্ডে ব্যবস্থাপকের ভূমিকা পালন করবে।
‎
‎ডা. শফিকুর রহমান মন্তব্য করেন, খাল খননের প্রকৃত সুফল তখনই পাওয়া যাবে, যখন দেশের নদীগুলোও তাদের নাব্যতা ফিরে পাবে। অন্যথায় শুধু খাল খনন করে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে।
‎
‎এর আগে, সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার জানিয়েছে, আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo