• লিড নিউজ
  • জাতীয়

লাইলাতুল কদর উপলক্ষ্যে বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। আজ ‘পবিত্র লাইলাতুল কদর’ উপলক্ষ্যে আজ রোবাবার দেয়া এক বাণীতে তিনি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
‎
‎পবিত্র লাইলাতুল কদরের মহিমা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক-এই কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘লাইলাতুল কদর মহিমামন্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহতাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।’
‎
‎তিনি বলেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।
‎
‎তারেক রহমান বলেন, আসুন, আমরা সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করি এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করি।
‎
‎বাণীতে প্রধানমন্ত্রী মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষণ করেন এবং দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ...

image

‎প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হব...

২

নিউজ ডেস্কঃ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হ...

image

‎মানবতাবিরোধী অপরাধ: কামাল মজুমদার, ইলিয়াসসহ ১৯ জনের বির...

৩

‎নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর এলাকায় ...

image

‎প্রাথমিকে এখনো নিয়োগপত্র না পাওয়া ৮১৭ জনের ভেরিফিকেশন হচ...

৪

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ...

image

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্বকে এগিয়ে আসতে হবে: আই...

৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১২ লাখের বেশি র...

  • company_logo