• লিড নিউজ
  • খেলাধুলা

ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন তামিম

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ নিজের সেরা ফর্মেই যেন আছেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। তার অর্ধশতকে ভর করেই বিনা উইকেটে দলীয় একশ পেরিয়েছিল বাংলাদেশ। এবার তিনি তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের ব্যক্তিগত প্রথম সেঞ্চুরিও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ৩৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭৭ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশ শক্ত হাতেই ইনিংসের সূচনা করেন দুই টাইগার ওপেনার। বিনা উইকেটে দলীয় একশ রানের ঘরে পৌঁছায় স্বাগতিকরা। শাহিন শাহ আফ্রিদির ওভারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান (৩৬)। তবে উইকেটের আরেক পাশে সাবলীলভাবে ব্যাট চালাতে থাকেন তানজিদ তামিম।

তামিমকে সঙ্গ দিতে থাকা নাজমুল হোসেন শান্তও (২৭) ফেরেন পাকিস্তানি পেসার হারিস রউফের ওভারে। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন তানজিদ।

অবশেষে ৩৩ তম ওভারের শেষ বলে ছক্কা মেরেই নিজের শতকের দেখা পেলেন তানজিদ তামিম। সেঞ্চুরির জন্য তিনি খরচ করেছেন ৯৮ বল, ৭টি ছক্কা এবং ৬টি চারের মারে সাজানো ছিল তার এই দারুণ ইনিংস।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এটিই তার প্রথম সেঞ্চুরি। এর আগে ২০২৪ সালে চট্টগ্রামের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৪ রান করেছিলেন তিনি।

মন্তব্য (০)





image

কাভান সুলিভানের বুটে বাংলাদেশের পতাকা, বিশ্ব ফুটবলে নতুন ...

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...

image

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...

image

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

image

সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

image

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...

  • company_logo