ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সংবিধান সংস্কার পরিষদ গঠনসহ নানা বিষয়ে বিরোধীদের যে দাবিগুলো রয়েছে, সেগুলো সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ (শনিবার, ১৪ মার্চ) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে এসব কথা জানান তিনি।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে শুধু আগামীকাল (রোববার, ১৫ মার্চ) সংসদ অধিবেশন বসবে। এরপর ঈদের ছুটি শেষে ২৯ মার্চ শুরু হয়ে পুরো এপ্রিল মাসজুড়ে প্রথম অধিবেশন চলবে।
তিনি বলেন, ‘১৩৩টি অধ্যাদেশের বিষয়ে বিশেষ কমিটি করা হয়েছে, সে বিশেষ কমিটিতে এ বিষয়ে আলোচনা হবে।’
একই সময় বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে বলে আজকের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
নিজস্ব ডেস্ক : হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানে...
নিউজ ডেস্ক : শিক্ষা খাতে রাষ্ট্রীয় বরাদ্দকে কোনো খরচ হি...
নিউজ ডেস্ক : আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটা...
নিউজ ডেস্ক : কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘কৃ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক শ...

মন্তব্য (০)