ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে জাতীয় সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নুরুল ইসলাম। এরপর তিনি নবনিযুক্ত ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালকে ফুলেল শুভেচ্ছা জানান।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ১১৭ ভোলা-২ এবং ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ১৫৭ নেত্রকোনা-১ মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের নিকট শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল অনুযায়ী নতুন স্পীকার ও ডেপুটি স্পীকারকে শপথ বাক্য পাঠ করান। এই শপথের মাধ্যমে নবনির্বাচিত স্পীকার ও ডেপুটি স্পীকার তাদের দায়িত্ব গ্রহণ করেন।
নিউজ ডেস্ক : ভূমি অফিসে সবসময়কার মতো সাধারণ মানুষের উপচে পড়া...
নিউজ ডেস্ক : জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদে...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ...
নিউজ ডেস্কঃ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হ...
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর এলাকায় ...

মন্তব্য (০)