• লিড নিউজ
  • রাজনীতি

৩ দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপি

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের কাছে রাষ্ট্রপতির অভিশংসনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


‎আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে অবস্থান নেয় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।

‎এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রপতির অভিশংসন ও জুলাই গণহত্যার দ্রুত বিচারের দাবি জানান আসিফ মাহমুদ। একইসাথে অবিলম্বে সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার দাবি জানান তিনি।

‎এনসিপি মুখপাত্র জানান, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শোনা, আর না শোনার মাধ্যমে জাতি দুইভাগে বিভক্ত হবে। বোঝা যাবে, কারা ফ্যাসিবাদের পক্ষে আর কারা বিপক্ষে।

‎জুলাই সনদ অনুযায়ী গণভোট বাস্তবায়নসহ জুলাই সনদের প্রতিটি বিধান এই সংসদকে মানতে হবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা।

মন্তব্য (০)





image

সিলেটে ১১ দলীয় জোটের মহাসমাবেশ লড়াইয়ের প্রস্তুতি নিতে বল...

নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...

image

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত: বগুড়ায়...

বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...

image

‎ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...

image

‎জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিএ...

নিউজ ডেস্কঃ সরকারি বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক দায়িত্ব পাও...

image

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

  • company_logo