• জাতীয়

জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) বেলা ১১টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন।

‎গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি এবার সরকারি দলের আসনে বসেছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে এ অধিবেশনে অংশ নিচ্ছেন তারেক রহমান।
‎
‎আজকের অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। প্রথম বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে সরকার যেসব অধ্যাদেশকে আইনে পরিণত করতে চায়, সেগুলোও সংসদের সামনে উপস্থাপন করা হবে।
‎
‎ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলের নেতা হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বর্তমান সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে, যার মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন।

মন্তব্য (০)





image

ভূমি অফিসে বোরকা পরে হাজির ঢাকা জেলার ডিসি

১

নিউজ ডেস্ক : ভূমি অফিসে সবসময়কার মতো সাধারণ মানুষের উপচে পড়া...

image

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্ট...

২

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদে...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

৩

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ...

image

‎প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হব...

৪

নিউজ ডেস্কঃ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হ...

image

‎মানবতাবিরোধী অপরাধ: কামাল মজুমদার, ইলিয়াসসহ ১৯ জনের বির...

৫

‎নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর এলাকায় ...

  • company_logo