ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা বলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে কোনো বাধা থাকলো না।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে, গত ২৯ জানুয়ারি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট।
তারও আগে, গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা নিয়ে দ্বিধাবিভক্ত রায় দেন হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেন। বেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে চুক্তি প্রক্রিয়া বৈধ ঘোষণা করেন। পরে মামলাটি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি মো. জাফর আহমেদের একক বেঞ্চে পাঠান।
নিউজ ডেস্ক : ভূমি অফিসে সবসময়কার মতো সাধারণ মানুষের উপচে পড়া...
নিউজ ডেস্ক : জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদে...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ...
নিউজ ডেস্কঃ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হ...
নিউজ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুর এলাকায় ...

মন্তব্য (০)